প্রতিরক্ষা প্রধানের হেলি-ক্র্যাশ: বিশেষ নিরাপত্তা কমিটির বৈঠকে মোদি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:৫৭

ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারীর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় বিশেষ বৈঠকে বসবে দেশটির ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস)। এর নেতৃত্বে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৮ ডিসেম্বর) ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছটায় এ বৈঠক শুরু হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনার এমআই-১৭ হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিপিন। তার স্ত্রীও তার সঙ্গেই ছিলেন বলে জানা গিয়েছে।

ভারতের সরকারি সূত্র জানায়,  ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারে থাকা সকল আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইত্তেফাক/এসএ