প্রতিরক্ষা প্রধানের মৃত্যুতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:০৩

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু দেশটির জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন সেখানকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার (৮ ডিসেম্বর) এক টুইট বার্তায় একথা বলেন তিনি।

নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে রাজনাথ লিখেছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং আরও ১১ জন্য সামরিক সদস্যের আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনার এমআই-১৭ হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিপিন। তার স্ত্রীও তার সঙ্গেই ছিলেন বলে জানা গিয়েছে।

 

ইত্তেফাক/এসএ