ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত: বেঁচে যাওয়া ক্যাপ্টেনের শরীর ৮০ শতাংশ দগ্ধ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২০:২৩

ভারতে ঘটে যাওয়া মর্মান্তিক সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র যাত্রী হিসেবে প্রাণে বেঁচেছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তার শরীরের ৮০ শতাংশই দগ্ধ হয়েছে। তিনি দেশটির ওয়েলিংটনের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার (৮ ডিসেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি।

ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে তার স্ত্রীসহ মোট ১৩ জন নিহত হয়েছেন এ দুর্ঘটনায়। হেলিকপ্টারে ছিলেনই ১৪ জন, একমাত্র ব্যক্তি হিসেবে প্রাণে বেঁচেছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ। 

এদিকে জেনারেল রাওয়াত একজন অসামান্য যোদ্ধা ছিলেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি আমাদের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তার আধুনিকায়নে ব্যাপক অবদান রেখেছিলেন। কৌশলগত বিষয়ে তার অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি ছিল ব্যতিক্রমী। তার মৃত্যু আমাকে গভীরভাবে শোকাহত করেছে।

ইত্তেফাক/এসএ