‘ময়ূরাক্ষী’ সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। এ খবরটি সবারই জানা। সম্প্রতি মহরত হয়েছে একটি পাঁচতারা হোটেলে। শোনা যাচ্ছে এই সিনেমায় ববির বিপরীতে অভিনয় করছেন খায়রুল বাসার।
‘ময়ূরাক্ষী’ সিনেমায় খায়রুল বাসারকে যুক্ত করার বিষয়ে পরিচালক রশিদ পলাশ ইত্তেফাক অনলাইনকে জানান, ‘প্রেম ও প্রতারণার গল্পে তৈরি হচ্ছে ‘ময়ূরাক্ষী’ সিনেমা। এরই মধ্যে সিনেমাটির প্রথম দর্শন সামনে আনা হয়েছে। অনেকদিন হলো আমরা ববির বিপরীতে অভিনয়ের জন্য একজনকে খুঁজছিলাম। প্রাথমিকভাবে খায়রুল বাসারের সঙ্গে কথা হয়েছে। তবে তাকে এখনো আমরা লক করিনি।’
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে এ সিনেমার ববি ছাড়াও অভিনয় করবেন শিরিন শিলা।
সিনেমাটির প্রথম দর্শনে দেখা যায়- ববি শাড়ি পরা, সঙ্গে বোল্ড সাজসোজ। হাতে জ্বলন্ত সিগারেট। মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া। তাকিয়ে আছেন উদাস ভঙ্গিতে। পাশে পড়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, মেঝেতে পুড়ছে খবরের কাগজ। সেই খবরের কাগজে আছে তারই ছবি।
ইত্তেফাক/বিএএফ

র্যাবের জিজ্ঞাসাবাদে ইমনের চাঞ্চল্যকর তথ্য!