পাকিস্তানে চুরির অভিযোগে নিপীড়নের শিকার ৪ নারী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২২:৪৬

পাকিস্তানের পাঞ্জাবে চুরির অভিযোগে অপমান, লাঞ্ছনা এবং নিপীড়নের শিকার হতে হয়েছে চার নারীকে। ঘটনাটি ঘটে সোমবার (৬ ডিসেম্বর)। লাহোর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে ফয়সালাবাদে। এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পরার পরই ঘটনাটি মানুষের সামনে। ভিডিওতে দেখা গেছে চার নারী সহ এক কিশোরি ভিড়ে থাকা মানুষের কাছে তাদের শরীর ঢাকার জন্য এক টুকরো কাপড়ের মিনতি করছে।

অভিযোগে তারা লিখেন, প্রায় এক ঘণ্টা ধরে তাদের পাশবিক নির্যাতন করে সেই ভিডিও ধারন করে।

পাঞ্জাব পুলিশের একজন মুখপাত্র মঙলবার (৭ ডিসেম্বর) এক টুইটে বলেন, এই ঘটনায় পাঁচজন প্রধান অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।

ইত্তেফাক/সিএস/এএইচপি