সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:০২

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বুধবার (৮ ডিসেম্বর) সেনাবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ করেন তিনি। 

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। 
 
উল্লেখ্য, ফিলিস্তিনের ৭ জন ক্যাডেট বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণরত রয়েছেন, যারা আগামী ১২ ডিসেম্বর কমিশন লাভ করবেন।

ইত্তেফাক/এএএম