চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে কোয়ালিফাই করলো যে দলগুলো

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:১৮

ছয় রাউন্ড শেষে অবশেষে শেষ হলো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলা। আট গ্রুপ থেকে মোট ১৬টি দল পরবর্তী রাউন্ড বা নকআউট পর্বে কোয়ালিফাই করতে সক্ষম হয়েছে। আর বাদ পড়েছে ৮টি দল এবং ইউরোপা লিগ খেলবে বাকি আটটি ক্লাব।

একনজরে দেখে নেওয়া যাক প্রতিটি গ্রুপের ফল

গ্রুপ এ

পরবর্তী রাউন্ড: ম্যানচেস্টার সিটি (গ্রুপ চ্যাম্পিয়ন) ও পিএসজি (রানার্সআপ)
ইউরোপা লিগ: আর বি লাইপজিগ এবং বাদ পড়েছে: ক্লাব ব্রুজগ

গ্রুপ বি

পরবর্তী রাউন্ড: লিভারপুল (গ্রুপ চ্যাম্পিয়ন) ও আতলেতিকো মাদ্রিদ (রানার্সআপ)
ইউরোপা লিগ: এফসি পোর্তো এবং বাদ পড়েছে: এসি মিলান

গ্রুপ সি

পরবর্তী রাউন্ড: আয়াক্স আমস্টারডাম (গ্রুপ চ্যাম্পিয়ন) ও স্পোর্তিং লিসবন (রানার্সআপ)
ইউরোপা লিগ: বুরুসিয়া ডর্টমুন্ড এবং বাদ পড়েছে: বেসিকতাস

গ্রুপ ডি

পরবর্তী রাউন্ড: রিয়াল মাদ্রিদ (গ্রুপ চ্যাম্পিয়ন) ও ইন্টার মিলান (রানার্সআপ)
ইউরোপা লিগ: শেরিফ তিরাসপোল এবং বাদ পড়েছে: শাখতার দোনেৎস্ক

গ্রুপ ই

পরবর্তী রাউন্ড: বায়ার্ন মিউনিখ (গ্রুপ চ্যাম্পিয়ন) ও বেনফিকা (রানার্সআপ)
ইউরোপা লিগ: বার্সেলোনা এবং বাদ পড়েছে: দিনামো কিয়েভ

গ্রুপ এফ

পরবর্তী রাউন্ড: ম্যানচেস্টার ইউনাইটেড (গ্রুপ চ্যাম্পিয়ন) ও ভিয়ারিয়াল/আতালান্তা (রানার্সআপ)
ইউরোপা লিগ: ভিয়ারিয়াল/আতালান্তা এবং বাদ পড়েছে: ইয়ং বয়েজ

প্রসঙ্গত, খারাপ আবহাওয়ার কারণে ভিয়ারিয়াল বনাম আতালান্তা ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। এটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যারা জিতবে তারাই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে।

গ্রুপ জি

পরবর্তী রাউন্ড: লিল (গ্রুপ চ্যাম্পিয়ন) ও রেড বুল সালজবুর্গ (রানার্সআপ)
ইউরোপা লিগ: সেভিয়া এবং বাদ পড়েছে: ভলফসবুর্গ

গ্রুপ এইচ

পরবর্তী রাউন্ড: জুভেন্টাস (গ্রুপ চ্যাম্পিয়ন) ও চেলসি (রানার্সআপ)
ইউরোপা লিগ: জেনিত সেইন্ট পিটার্সবার্গ এবং বাদ পড়েছে: মালমো

ইত্তেফাক/টিএ