আজই ‘সাত পাকে বাঁধা’ পড়ছেন ভিকি-ক্যাটরিনা!

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:১৫

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশালের বিবাহ নিয়ে এখন আর কোনো গুঞ্জন নেই। বিবাহবন্ধনে আবদ্ধ হতে তারা এখন রাজস্থানের জয়পুরে অবস্থান করছেন। সেখানেই আজ (৯ ডিসেম্বর) বিকেলে ‘সাত পাকে বাঁধা’ পড়ছেন বি-টাউনের আলোচিত এই জুটি।

ভারতের বিনোদনমূলক জনপ্রিয় ওয়েবসাইট পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদেরকে একটি সূত্র নিশ্চিত করেছে যে, আজ স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটা থেকে পৌনে চারটার মধ্যে ‘সাত পাকে বাঁধা’ পড়ছেন ভিকি কৌশাল ও ক্যাটরিনা কাইফ।

এর আগে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রিসোর্টের ভেতর বিশেষ মন্ডপের ব্যবস্থা করা হয়েছে। সেখানে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন ভিকি-ক্যাটরিনা।

ইত্তেফাক/টিএ