দুই সন্তান ও স্বামীর পর মারা গেলেন শান্তাও

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৩:৫০

মুন্সীগঞ্জের মুক্তারপুরে ভবনে গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সম্প্রতি মৃত্যু হয় শান্তা বেগমের স্বামী ও দুই সন্তানের।

বেঁচে থাকা পরিবারের শেষ সদস্য ২৮ বছর বয়সী শান্তাও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়
বুধবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ গৃহবধূর, যার শরীরের ৪৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত ২ ডিসেম্বর মুন্সীগঞ্জের মুক্তারপুরে একটি ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের চারজন দগ্ধ হয়। তাদের সবার মৃত্যু হয় বার্ন ইনস্টিটিউটে।

ইত্তেফাক/কেএইচ