ফাঁকা গুলি করে ঢাবি থেকে পালালো ছিনতাইকারী

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯:০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগার এলাকায় ফাঁকা গুলি করে এক ছিনতাইকারী পালিয়ে গেছে। এক পাঠাও যাত্রীর কাছ থেকে ছিনতাই করার সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়। 

বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, ছিনতাইকারীরা কিছুই নিতে পারেনি। এ ঘটনায় কেউ আহত হয়নি।

শাহবাগ থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি)  মওদুত হাওলাদার জানান, দুই মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী ঢাকা বিশ্ববিদ্যালয় দোয়েল চত্বর এলাকায় মোটরসাইকেলের এক যাত্রীকে গতিরোধ করে। পরে রাস্তায় লোকজনের উপস্থিতির কারণে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি জানান, যে যাত্রীর কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করেছিল তাকে পাওয়া যায়নি। তবে যাত্রী বহনকারী পাঠাও চালককে আমরা পেয়েছি। তার সঙ্গে কথা বলছি। আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 

ইত্তেফাক/ইউবি