যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভায় টিউলিপ সিদ্দিক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৯:৫৯ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি তিনি লন্ডনের ফিন্যান্সিয়াল সিটির ছায়ামন্ত্রী হিসেবেও থাকবেন।