চট্টগ্রামে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের ১২ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মধ্যে আবদুল আল আহাদ পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি।
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবির ইত্তেফাক অনলাইনকে বলেন, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চার নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। তাদের আজ আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে

পাথরঘাটায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১