রাজধানীর সরকারি তিতুমীর কলেজ নাট্যদল একদিনব্যাপী ‘বিজয় নাট্যোৎসব’ নামে একটি নাট্যোৎসব করতে যাচ্ছে। রবিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় শহীদ বরকত মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে।
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জনের পঞ্চাশ বছর পূর্তি হবে। এ উপলক্ষে নাট্যোৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে দু’টি নাটকের সঙ্গে নাচ,গান ও কবিতা আবৃত্তি থাকবে। নাটক দুটির একটি নির্দেশনা দিয়েছেন তিতুমীর নাট্যদলের সাধারণ সম্পাদক ওমর আহমেদ অভ্র। নাট্যোৎসবের সবচেয়ে বড় আকর্ষণ নাটক ‘ঝিনুক’। নাটকটির রচনায় ও নির্দেশনায় রয়েছেন তিতুমীর নাট্যদলের সভাপতি ওলিউল্লাহ তুহিন।
