ছোটপর্দায় সিলভেস্টার স্ট্যালোন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫:০৮

জনপ্রিয় মার্কিন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন এবার  ছোটপর্দায় পা রাখতে চলেছেন। টিভির জন্য তৈরি হতে চলা একটি মব ড্রামা ‘কানসাস সিটি’-তে এবার তাকে দেখা যাবে।

বড়পর্দায় ‘র‌্যাম্বো’ চরিত্রে তাঁর অ্যাকশনের অগণিত ভক্ত।  হলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে নাটকটিতে নিউ ইয়র্কের একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। পরিস্থিতির চাপে পড়ে সেই গ্যাংস্টারকে বর্তমান সময়ে মিসৌরির কানসাস সিটিতে থাকতে হচ্ছে। সে কীভাবে ইতালিয়ান মাফিয়াদের নেটওয়ার্ক আবার নতুন করে গড়ে তুলবে তা নিয়েই গল্প।

সিলভেস্টার স্ট্যালোন বর্তমানে গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ৩- এ  অভিনয় করতে ব্যস্ত। ছবিটি ২০২৩ সালে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

ইত্তেফাক/এফএস