যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি লিজ ট্রুস রাশিয়াকে রীতিমতো হুমকি দিলেন। তিনি জানিয়েছেন, ইউক্রেনে আক্রমণ চালালে গুরুতর অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে রাশিয়া। শনিবার (১১ ডিসেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ট্রুস বলেছেন, এই সপ্তাহের শেষে লিভারপুলে জি-৭ জোটভুক্ত রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। তারা এখানে ঐক্যমতে পৌঁছাবেন এবং পরিষ্কার করে জানাবেন, ইউক্রেনে রুশ আগ্রাসন চালানো কৌশলগত ভুল হবে।
যুক্তরাষ্ট্রসহ মিত্রদের আগের সতর্কতার কথা মনে করিয়ে ট্রাস বলেন, ইউক্রেনের প্রতি সম্মান রেখে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে জি-৭। রাশিয়া যদি কোনো অজুহাতে ইউক্রেনে হামলা চালায় তাহলে অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
