ইউক্রেন-রাশিয়া সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে, হয়তো ইউক্রেনে আক্রমণ করতে পারেন পুতিন। যদি আক্রমণ হয় তাহলে সেখানে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে নাকি ভাবছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (১১ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বাইডেন ইউক্রেনে সেনা পাঠানোর সম্ভাবনা প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন, 'নেভার অন দ্য টেবিল'। অর্থাৎ তিনি বিষয়টি বিবেচনায়ই নেননি এবং নিচ্ছেন না।
প্রতিবেদনে বলা হয়, বাইডেন বলেন, আমি প্রেসিডেন্ট পুতিনকে এটা একেবারে পরিষ্কার করে দিয়েছি। যদি তিনি ইউক্রেনের দিকে অগ্রসর হন তাহলে তার (রাশিয়ার) অর্থনীতি বিধ্বস্ত হতে চলেছে।
এর আগে, গত ৭ ডিসেম্বরের বৈঠকে রাশিয়াকে সতর্ক করে দিয়ে বাইডেন বলেছেন, মস্কো যদি ইউক্রেনে সামরিক অভিযান চালায় তাহলে এর কঠোর জবাব দেবে ওয়াশিংটন।
