ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০২:১৬

ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সহদেবপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম যোগিনী সরকার (৪৮)। তার বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং এলাকায়। তিনি পেশায় গৃহকর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় সহদেবপুর রেলগেট এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে ঐ গৃহকর্মীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তিনি ফেনী পৌরসভার উত্তর সহদেপুরে ভাড়া বাসায় থেকে গৃহকর্মীর কাজ করতেন।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমআর