জাপানি দুই শিশুকে নিয়ে আপিল বিভাগে এসেছেন তাদের বাবা ইমরান শরীফ। আজ বেলা ১১টার দিকে তারা আদালত প্রাঙ্গণে আসেন। কিছুক্ষণ পর আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে।
এর আগে, সকালে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে বেলা সাড়ে ১১টার মধ্যে আপিল বিভাগে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন আদালত।
দুই শিশুকে রবিবার রাত ১০টার মধ্যে মায়ের কাছে দেওয়ার কথা থাকলেও দেননি বাবা শরীফ ইমরান। এই নির্দেশনা না মানায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রবিবারই জানিয়েছেলেন এরিকোর আইনজীবী।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রবিবার সকালে দুই দিনের জন্য দুই শিশুকে মায়ের কাছে দেওয়ার নির্দেশ দেন। আদালত বলে, ‘দুই দিন শিশুরা মায়ের কাছে থাকবে।’
এরপর ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ঠিক করে দেন আদালত।
