মাগুরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত, আহত ৬

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৭:০৬

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে মাগুরা সদর উপজেলার চাঁদপুর পাজাখোলায় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২ জন নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর আলম।

নিহতরা হলেন, গোলাম নবী (৬৫) ও বাবু বিশ্বাস (৪৫)। তাদের দু’জনের বাড়িই চাঁদপুর গ্রামে। বাবু বিশ্বাস সদর উপজেলার চাঁদপুর গ্রামের কাদের ব্শিাসের এবং গোলাম নবী মোল্লা একই গ্রামের ছব্দুল মোল্লার ছেলে। গুরুতর আহত ৬জনকে  মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা হলেন মিজানুর , বাচ্চু বিম্বাস ,সজিব সাহা, সজিব ভৌমিক, উজ্জল ও মারুফ । 

আহত ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সকাল সাড়ে ১১টার দিকে  জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর থেকে ছেড়ে আসা মাগুরামুখী যাত্রীবাহীবাস সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর পাজাখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে আঘাত করে উল্টে যায়। এ সময় কমপক্ষে ৮ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে গোলাম নবী ও বাবু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাসের চালক পলাতক রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
           

ইত্তেফাক/ ইআ