এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে

‘কাল হাতে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হবেন’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৭:৫৭

বিজয়ের ৫০ বছর উপলক্ষে বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকা পৌঁছার কথা রয়েছে তার। এ সময় রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। 

এদিকে, দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান। যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে বিধায় বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের হাতে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা শফিকুল ইসলাম। 
 
মঙ্গলবার (১৪ ডিস্মেবর) জাতীয় সংসদের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার এ অনুরোধ জানান। এ সময় তিনি বলেন, কেউ পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে ৯৯৯ নম্বরে ফোন করতে পারেন। পুলিশ পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে।


ইত্তেফাক/এনএ