রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাগডোহরা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আজিজুল ইসলাম ১১ বছরের শিশু কন্যা মোনালিসা সহ ত্রিপল মার্ডার আসামি কিলারকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। এ সময় হত্যার কাজে ব্যাবহৃত ছোড়া বল্লম সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়া এলাকায় সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, রংপুর সিআইডি পুলিশের প্রধান পুলিশ সুপার আতাউর রহমান।
সংবাদ সম্মেলনে সিআইডি পুলিশ সুপার জানান, স্থানীয় ইউপি মেম্বর আজিজুরে ইসলাম বিপুল ভোটে ইউপি মেম্বার নির্বাচিত হবার বিষয়টি তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম গ্রহণ করতে পারেনি। সে তাকে হত্যা করার পরিকল্পনা করে। গত ৬ এপ্রিল দুপুর সাড়ে ১২ টার দিকে ইউপি মেম্বার আজিজুল ইসলাম স্থানীয় আনন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামী সাইফুল ইসলামের নেতৃত্বে খুনিরা আজিজুল ইসলামকে আক্রমণ করে। সে দৌড়িয়ে পার্শ্ববর্তী মমিন আলীর বাড়িতে আশ্রয় নিলে খুনিরা ওই বাড়িতে প্রবেশ করে তাতে টেনে হেঁচড়ে বাইরে এনে কুপিয়ে হত্যা করে। এর পর পরেই আজিজুল ইসলামের সমর্থক রেয়াজুল ইসলামকে তার বাড়িতে ঢুকে টেনে হেঁচড়ে বাইরে এনে জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ড দুটি দেখে ফেলায় খুনিরা নিহত আজিজুল ইসলামের ভাতিজি ১১ বছরের শিশু কন্যা মোনালিসা যাতে সাক্ষ্য দিতে না পারে সে জন্য ঘটনার ৪ মাস পর শিশুটিকেও হত্যা করে।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় গঙ্গাচড়া থানায় গত ০৭ এপ্রিল পৃথক দুটি মামলা দায়ের হয়। সিআ্ইডি জানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ১৯ মে পৃথক দুটি মামলা রংপুর সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত করতে গিয়ে ত্রিপল মার্ডার মামলার আসামী কিলিং মিশনে সরাসরি অংশ নেয়া শফিকুল ইসলামকে গ্রেফতার করে সিআডি। তার দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যাবহৃত বল্লম ১৩টি , দুটি ছোড়া ও একটি হাচুয়া উদ্ধার করে।
