বান্দরবানে এবারও হচ্ছে না রাজপুণ্যাহ 

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০১:৩৩

বান্দরবানে ২০০ বছরের ঐতিহ্যবাহী রাজকর আদায়ের উত্সব রাজপুণ্যাহ| প্রতি বছরের ডিসেম্বরে এ উত্সব আয়োজন করা হলেও গত বছরের মতো এ বছরও তা হবে না।

বোমাং রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়, বান্দরবান রাজার মাঠে প্রতি বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিন থেকে ছয় দিনব্যাপী রাজপুণ্যাহর আয়োজন করা হয়ে থাকে। কিন্তু এবারও করোনা ও দেশের সার্বিক পরিস্হিতির কারণে রাজপুণ্যাহ না করার সিদ্ধান্ত নিয়েছে বোমাং রাজপরিবার। 

জানা যায়, বৃটিশ শাসন আমলে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন জেলাকে তিনটি সার্কেলে বিভক্ত করে খাজনা আদায় করা হতো। ১৮৬৬ সাল পর্যন্ত চাকমা রাজা পার্বত্য এলাকা শাসন করত। ১৮৬৭ সালে কর্ণফুলী নদীর দক্ষিণ অঞ্চলের মারমা অধু্যষিত এলাকাকে বোমাং সার্কেল, ১৮৭০ সালে রামগড় ও মাইনি উপত্যকার এলাকাকে নিয়ে মং সার্কেল গঠিত হয়। বোমাং রাজা 
উচপ্র‚ চৌধুরীর সহকারী অংজাই খ্যাং জানান, ২০১৯ সালে অজ্ঞাত কারণে রাজপুণ্যাহ না করলেও রাজকর আদায় করা হয়। ২০২০ সালে রাজপুণ্যাহর আয়োজন করা হয়নি। করোনা ও দেশের পরিস্হিতির কারণে এ বছরও রাজপুণ্যাহ না করার সিদ্ধান্ত নিয়েছে বোমাং রাজপরিবার। 

ইত্তেফাক/এএইচপি