বিজয় দিবসের নাটক ‘জনক ৭১’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৩:১৪

আনিসুল হকের রচনা এবং জুবায়ের ইবনে বকরের পরিচালনায় আরটিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে বিজয় দিবসের বিশেষ নাটক ‘জনক ৭১’। নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আল মনছুর, ইরফান সাজ্জাদ, নাবিলা, শিখা খান প্রমুখ।

১৯৭১-এর উত্তাল সময়ের অনেক গল্প দিয়ে আমাদের দেশের মানচিত্রের ছবি আঁকা। সেই সময় সাধারণ ছাত্র, কৃষক, শিক্ষকসহ নানা পেশার মানুষের হাত ধরে এসেছিল স্বাধীনতা। একটি যুদ্ধ ক্যাম্পে শহীদ হওয়া মতিনের রক্তমাখা শার্টকে কেন্দ্র করে নাটকটির গল্প শুরু হবে। গল্পে দেখা যাবে, মতিনের বাবা শামসু মাস্টার অন্ধ, কিন্তু খুব নামকরা একজন গণিত শিক্ষক। মতিন কয়েকবার ক্লাস নাইনে ফেল করা ছাত্র। কিন্তু এই মতিন স্বাধীনতার স্বপ্ন দেখে। মতিন তার ভালোবাসার মানুষ নাজমাকে বাবার কাছে রেখে যুদ্ধে যায়। বাঁশখালির অপারেশনে বীরের মতো যুদ্ধ করে শহীদ হয় মতিন। মতিনের রক্তমাখা জামা শামসু স্যারের হাতে এসে পৌঁছায়!

ইত্তেফাক/এএইচপি