ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা-র ২২তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে চলেছে আরব আমিরাতের আবু ধাবিতে। আগামী বছরের ১৮ ও ১৯ মার্চ আবু ধাবির ইয়াস দ্বীপে অনুষ্ঠিত হবে। আইফা অ্যাওয়ার্ডস'-এর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে একটি পোস্ট শেয়ার করে এ তথ্য জানানো হয়।
বলিউডের তারকাদের পাশাপাশি আন্তর্জাতিক তারকারাও অনুষ্ঠানে হাজির থাকবে বলে জানা গেছে। এ অনুষ্ঠানে সঞ্চালনা করবেন বলিউড তারকা সালমান খান। তিনি এদিন নিজের উৎসাহ প্রকাশ করে বলেন, “আমি সবসময়ই আইফা পরিবারের একজন অংশ হয়ে আনন্দিত এবং কিছু দুর্দান্ত গন্তব্যে ভ্রমণ করেছি। তবে এই বছর, আমি অবিশ্বাস্যভাবে আনন্দিত যে আমরা আমার ব্যক্তিগত পছন্দের একটি ইয়াস দ্বীপ, আবুধাবিতে যাচ্ছি।"
সালমান আরও বলেন, "আইফা সবসময়ই একটি চমৎকার উপলক্ষ্য, "এই বছর তা আরও বড় মাত্রায় হবে উদযাপন হবে কারণ কারণ এবার আমরা ভারতের স্বাধীনতার ৭৫ তম বছর এবং সংযুক্ত আরব আমিরাতের ৫০তম বার্ষিকী-সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি।"

