ইউক্রেন সংকট: যুক্তরাষ্ট্রের কাছে ২ বিষয়ে গ্যারান্টি চায় রাশিয়া

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৭:২১

ইউক্রেনের সীমান্তে জড়ো হয়েছে লাখখানেক রাশিয়ান সেনা। রুশ আগ্রাসনের হুমকিতে আছে দেশটিতে। সংকট সমাধানে সুনির্দিষ্ট দাবি জানিয়েছে রাশিয়া। এগুলো নিয়ে মস্কোয় আলোচনায় বসেছেন রুশ ডেপুটি ফরেন মিনিস্টার সের্গেই রিয়াবকভ এবং যুক্তরাষ্ট্রের অ্যাসিসটেন্ট স্টেট সেক্রেটারি ক্যারেন ডনফ্রাইড।

বুধবার (১৫ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো যাতে আর পূর্বদিকে অগ্রসর না হয়, এই দাবি জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে রুশ সীমান্তবর্তী কোনো দেশে কিছু নির্দিষ্ট অস্ত্র না বসানোর গ্যারান্টিও চেয়েছে মস্কো।

তবে এই দাবির প্রেক্ষিতে বৈঠকে কী আলোচনা হয়েছে তা জানানো হয়নি। এর আগে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভিডিও কলে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় ২০২২ সালের বেইজিং অলিম্পিকে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন পুতিন। আগামী ফেব্রুয়ারিতে জিনপিংয়ের সঙ্গে সশরীরে সাক্ষাতের পরিকল্পনাও তুলে ধরেন পুতিন।