ভারতীয় গণমাধ্যমে বুদ্ধিজীবী দিবসের সংবাদ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৭:৩৯

বাংলাদেশে পালিত বুদ্ধিজীবী দিবস নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম জি ফাইভ। তারা লিখেছে, বেশ কয়েকটি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিশিষ্ট গোষ্ঠী ভয় ও লজ্জার সঙ্গে পাকিস্তানিদের করা গণহত্যার কথা স্মরণ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে বুদ্ধিজীবীদের পঙ্গু করার নীলনকশা তৈরি করা হয়।

বিভিন্ন এনজিও, বিশ্ববিদ্যালয়, ওলামা এবং ইমামগণ বাংলাদেশের বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে একত্রিত হন। ঢাকায়, মুক্তিযুদ্ধ মঞ্চের প্রায় এক হাজার ছাত্রের একটি দল দশাহবাগে একটি মাল্টিমিডিয়া প্রজেক্টরে পাকবাহিনী কর্তৃক বুদ্ধিজীবীদের গণহত্যার উপর আলোচনা সভা ও তথ্যচিত্র উপস্থাপনের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে চিরন্তন স্মৃতিস্তম্ভের সামনে মোমবাতি প্রজ্জ্বলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ড্রামা সোসাইটি কর্তৃক পথনাটকের আয়োজন করা হয়। 

ইত্তেফাক/এসএ