চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কমফোর্ট সেন্টার ও প্রধান তথ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
বিশ্ববিদ্যালয়ের ২১ তম ব্যাচের সাবেক শিক্ষার্থীদের সংগঠন 'আমরা একুশ'র সৌজন্যে সমাজ বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হবে কমফোর্ট সেন্টার এবং বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় নির্মিত হবে তথ্য কেন্দ্র।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমাদের এলামনাইরা যে আন্তরিকতার সাথে এগিয়ে এসেছেন তাতে আমরা অত্যন্ত খুশি হয়েছি। তাদের প্রতি কৃতজ্ঞতা। আশাকরি ভবিষ্যতেও সহযোগিতা পাবো আমরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ এবং একুশ তম ব্যাচের এলামনাইগণ৷
