বাকেরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:৩৭

বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ক্রীড়া পরিষদ বনাম উপজেলা সাংবাদিকদের মধ্যে  ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় জে এস ইউ মডেল হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ শটপীচ ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় সাংবাদিকদের হারিয়ে ক্রীড়া পরিষদ জয় লাভ করে। ১০ ওভারের এ খেলায় সাংবাদিকবৃন্দ টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৪১ রান সংগ্রহ করেন,পরে উপজেলা ক্রীড়া পরিষদ ৪২ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে জয়লাভ করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো.ইজাজুল হক এবং ম্যান অব দ্যা সাংবাদিক জুয়েল তালুকদার ও বায়জিদ বাপ্পী । খেলা শেষে বিজয়ী এবং রানার্স আপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন আয়োজক কমিটি। 

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম চুন্নু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান,মহিলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম সহ স্থানীয় ও আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দ 

আয়োজক কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় জানান, বিজয় দিবসকে সাফল্য মণ্ডিত করতেই আমাদের এ আয়োজন তা ছাড়া মুক্তিযোদ্ধাদের সার্বিক খবরাখবর নেয়ার ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় প্রয়াত উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লার অসুস্থ স্ত্রীকে দেখতে তার বাসভবনে গিয়েছি।

ইত্তেফাক/ ইআ