মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ফলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন।
তিনি জানান, সারাদেশে আজ মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে। ফলে সরকারিভাবে ছুটি থাকায় দিবসটি উদযাপনে দুই দেশের ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
