মালয়েশিয়ায় কঠোর বিধিনিষেধ জারি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৯:১১

করোনার নতুন ধরণ ওমিক্রনে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত হওয়ার পর মালয়েশিয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। মালয়েশিয়ায় বর্তমানে আরও ১৮ জন সন্দেহভাজন ওমিক্রন আক্রান্ত রোগী আছে বলেও জানিয়েছেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী।  

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খায়রি জামালুদ্দিন রয়টার্সকে বলেন, ‘মালয়শিয়ায় দুই জন ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া দ্বিতীয় রোগী আট বছরের একটি শিশু। সম্প্রতি সে পরিবারের সঙ্গে নাইজেরিয়া থেকে মালয়েশিয়া এসেছে।’ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বের ৬৩টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে সার্স-কোভ-২ বা করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন। মালয়েশিয়ায় প্রথম ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয় চলতি ডিসেম্বরের প্রথম দিকে। 

এদিকে মালয়শিয়ায় মঙ্গলবার এক সরকারি বিজ্ঞপ্তিতে যাবতীয় জনসমাগম নিষিদ্ধের পাশাপাশি ঝুঁকিতে থাকা লোকজনকে টিকার বুস্টার ডোজ নিতে বলা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি