বাংলা চ্যানেল পাড়ি দিতে প্রস্তুত ঢাবির আট সাঁতারু 

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২২:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে বঙ্গোপসাগরের বাংলা চ্যানেল পাড়ি দিতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী। টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার সাগরপথ সাঁতরে পাড়ি দেবেন তারা। 

আগামী ২০ ডিসেম্বর ১৬তম ফরচুন বাংলা চ্যানেল সাঁতার-২০২১-এ অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিম। ষড়জ অ্যাডভেঞ্চারের আয়োজনে এবং বাংলাদেশ টু্যরিজম বোর্ডের সহায়তায় আয়োজিত হবে এই প্রতিযোগিতা। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৮০ জন সাঁতারু নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাঁতারু ডাকসুর সাবেক সদস্য সাইফুল ইসলাম রাসেলের নেতৃত্বে আগামীকাল সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হবে সাঁতারু টিম। বিশ্ববিদ্যালয়ের বাকি সাত জন সাঁতারু হলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু তাহের, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থী নাজমুল হোসাইন সুজন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাইফুল ইসলাম তপু, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবাদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আলী রওনক ইসলাম, আইন বিভাগের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক।

ইত্তেফাক/এএইচপি