ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২২:৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়ায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। 

নিহতরা হচ্ছে জাহাঙ্গীর মিয়া (৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ (৩০)। এরা সবাই ইট ভাটার শ্রমিক। নিহতদের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম জানান, ফজরের আজানের পর শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে সিএনজি দিয়ে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার ইটভাটায় কাজ করার জন্য যাবার সময় বৈশামুড়া নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজি অটোরিকশা ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

 

ইত্তেফাক/এমএএম