ফের বাড়লো ৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৮:০৬

৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধনের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। করোনা ও বিভিন্ন কারণে যারা নিবন্ধন করতে পারেনি, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনলাইনে রেজিস্ট্রেশন সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা বোর্ড

রবিবার (১৯ ডিসেম্বর) থেকে ৮ম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে। ২১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এ তিন দিন বিলম্ব ফি ছাড়াই রেজিস্ট্রেশন ফরম পূরণ ও শিক্ষার্থীদের তথ্য আপলোড করা যাবে।

জানা গেছে, ৮ম শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের সর্বমোট ৭৪ টাকা ফি দিতে হবে। যার মধ্যে ৫০ টাকা নিবন্ধন ফি এবং ২৪ টাকা রেডক্রিসেন্ট ফি হিসেবে ধরা হয়েছে।

ঢাকা বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে গত ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর এবং ১০ ও ১১ নভেম্বর বাদ পড়া অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছিল ঢাকা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ খ্রিষ্টাব্দে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। করোনা মহামারির কারণে যেসব শিক্ষার্থী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারেননি বা অন্য কোনো কারণে বাদ পড়া শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেসব শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করতে পারেননি বা অন্য কোন কারণে বাদ পড়েছেন সেসব শিক্ষার্থীদের অনলাইনে তথ্য আপলোড, নিবন্ধনের সময় বিলম্ব ফিস ছাড়া ১৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত মোট তিন দিন বৃদ্ধি করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে নিবন্ধন বা ফাইনাল সাবমিটের কার্যক্রম সম্পন্ন না করলে দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধনের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড

 

 

ইত্তেফাক/এমএএম