রাজধানীতে ৮ জুয়াড়ি গ্রেফতার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৮:০১

রাজধানীর মিরপুর থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে মিরপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।  

গ্রেফতাররা হলো-টিটন কুমার (৫০), নজরুল ইসলাম (৫৯), জাফর আহমেদ (৭৯), এটিএম বদরুদ্দিন মিলন (৬৩), মিজানুর রহমান (৪৯), ইব্রাহিম হাওলাদার (২৯), এস এম মাইনুদ্দিন (৪৩) ও আহসানুল হক (৫০)। 

এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও ৫৬ হাজার ১৫৫ টাকা জব্দ করা হয়।

মোজাম্মেল হক বলেন,  গ্রেফতার আসামিরা পরস্পর যোগসাজশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে মিরপুর এলাকায় জুয়ার আসর বসাতো। এ চক্রের সঙ্গে জড়িত আরও অনেককে গ্রেফতারে অভিযান চলছে। এ বিষয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ে করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম