অনিবার্য ধর্ষণ উপভোগ করাই শ্রেয়, মন্তব্যের পর ক্ষমা চাইলেন কংগ্রেস নেতা  

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৯:২৩

ধর্ষণ অনিবার্য হলে তা উপভোগ করাই শ্রেয়, এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ভারতের কর্ণাটক রাজ্যের আইনপ্রণেতা ও কংগ্রেস নেতা কেআর রমেশ কুমার। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিধানসভায় এমন মন্তব্য করার পর শুক্রবার (১৭ ডিসেম্বর) তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন।

শুক্রবার এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বিধানসভায় আইনপ্রণেতাদের শোরগোল নিয়ন্ত্রণ করতে না পেরে স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি বলেছিলেন, আমি এখন অনুভব করছি, আমাদের কেবল পরিস্থিতি উপভোগ করা উচিত। আমি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রবাহিত করার চেষ্টা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এই মন্তব্যের জবাবে ওই বিতর্কিত মন্তব্যটি করেন রমেশ। এরপর তার দলের নেতারাই এই মন্তব্য প্রত্যাহার করতে চাপ দেয়। পরে শুক্রবার রমেশ বিধানসভায় জানিয়েছেন, তিনি মন্তব্যের দ্বারা আহত যে কারও কাছে মুক্ত হৃদয়ে ক্ষমাপ্রার্থী।  

ইত্তেফাক/এসএ