ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান 'বিবিএ অ্যালামনাই নাইট'। ইউআইইউ বিবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রথমবারের মত এই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করেছে। এই অনুষ্ঠানে গান গাইবে জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ।
অনুষ্ঠানে অংশগ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন চলার কথা থাকলেও তা পাঁচদিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
অনলাইনে ecom.uiu.ac.bd/bba-alumni-night লিংকে গিয়ে অ্যালামনাইরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
আয়োজকরা জানান, আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর বাড্ডার মাদানী অ্যাভিনিউয়ে ইউনাইটেড সিটিতে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে অ্যালামনাই নাইট। অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। উদ্বোধনী অনুষ্ঠানের পর ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, কনসার্ট, র্যাফেল ড্র ও গ্র্যান্ড ডিনার থাকবে এতে। কনসার্টে গান গাইবে ওয়ারফেজ। রাত ৯টা পর্যন্ত চলবে পুরো আয়োজন।
ইউআইইউ বিবিএ অ্যালামনাই নাইট আয়োজনে সহযোগিতা করছে আফজাল সাজেদা ফাউন্ডেশন, বাটা, দারাজ, ডেল্টা এলপি গ্যাস ও সেইলর। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক।

ইউআইইউ বিবিএ অ্যালামনাই নাইটের রেজিস্ট্রেশন চলছে