মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইস্টার্ন ইউনিভার্সিটি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০১:২৩

হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা-২০২১ এ বাংলাদেশে জাতীয় রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি মুটিং টিম।

সম্প্রতি অনলাইনে আয়োজিত ১২তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা অংশগ্রহণ  করেন। 

ইর্স্টান ইউনিভার্সিটি মুটিং টিম এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই দলটি আসন্ন ২০২২ সালের মার্চ মাসে হংকংয়ে অনলাইনে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক রাউন্ডে অংশগ্রহণ করতে যাচ্ছে। 

দলের সদস্যরা হলেন সানজিদা হায়দার, ইসমাইল আহমেদ এবং সুস্মিতা ঘোষ। 

ইস্টার্ন ইউনিভার্সিটি মুটিং টিমের সার্বিক তত্ত্ববধানে ছিলেন আইন বিভাগের প্রধান এবিএম ইমদাদুল হক খান।

ইত্তেফাক/এসটিএম