রাজধানীর পল্টনে থেকে ৫ হাজার ইয়াবাসহ এক তরুণীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে কাকরাইলের একটি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ওই নারীর নাম কামরুন্নাহার আক্তার ওরফে নাহার ওরফে জহুরা।
বিষয়টি নিশ্চিত করে ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, ইয়াবা বিক্রির জন্য ওই নারী কাকরাইল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অবস্থান করছিলেন। পরে ৫ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে।
