মাধবপুরে সব প্রাথমিক বিদ্যালয়ে উন্মোচন করা হলো ‌‘দেয়ালিকা’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫:২৪

যথাযোগ্য মর্যাদায় এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে পলিত হয় মহান বিজয় দিবস। সরকারের নির্ধারিত কর্মসূচির পাশাপাশি অতিরিক্ত কর্মসূচি হিসেবে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুজিব বর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসের তাৎপর্য ধারণ করে শিক্ষক শিক্ষার্থীদের লেখা ও আঁকায় উন্মোচন করা হয় বিজয়ের স্মারক ‌‌‘দেয়ালিকা’।

এছাড়া প্রধানমন্ত্রীর শপথ পাঠ অনুষ্ঠানে সব প্রাথমিক বিদ্যালয়ের ৮৩৬ শিক্ষক, ২১১৫০ শিক্ষার্থী, ৫৯ কর্মচারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। 

উপজেলার শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান বিদ্যালয় পর্যায়ে আয়োজনের প্রস্তাব দিলে শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন। এ বিষয়ে আমরা শিক্ষকগণকে মোটিভেটেড করতে সক্ষম হয়েছি। ফলে আমরা সফলতার সঙ্গে কর্মসূচিটিকে বিদ্যালয়ে বাস্তবায়ন করতে পেরেছি।

ইত্তেফাক/কেকে