ঝিনাইগাতীতে ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৮:৪৩

শেরপুরের ঝিনাইগাতীতে ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে ছবির উদ্দিন (৫০) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৮ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ছবির উদ্দিন উপজেলার নলকুড়া ইউনিয়নের মানিককুড়া গ্রামের মৃত আরব আলী দেওয়ানীর ছেলে এবং ওই গ্রামের ইসলামি ফাউন্ডেশন পরিচালিত গণশিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক। 

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ ডিসেম্বর রবিবার শিক্ষক ছবির উদ্দিন ঘরের দরজা বন্ধ করে দিয়ে ওই শিক্ষার্থীকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ওই শিক্ষার্থীর ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষণের হাত থেকে রক্ষা পায় ওই শিক্ষার্থী। এ ব্যাপারে ওই শিক্ষার্থীর পিতা বাদি হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

ইত্তেফাক/এমএএম