মুম্বাইয়ে হামলাকারীদের পরিকল্পনার অডিও ফাঁস

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ২১:০২

২০০৮ সালে মুম্বাই অ্যাটাকের সময় চাবাদ হাউজে ছয় ইহুদিকে হত্যা করা হয়। এই হত্যার পরিকল্পনার একটি অডিও টেপ সম্প্রতি প্রকাশিত হয়েছে। দেখা গেছে, এই হাউজে ইহুদিরা থাকে দেখেই এটা টার্গেট করা হয়েছিল। এসব জানিয়েছে দ্য জেসি ডট কম।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় গোয়েন্দারা জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সদস্য ও তাদের নেতাদের মধ্যে কথোপকথন পর্যবেক্ষণ করে অডিওটি পেয়েছে। এতে শোনা গেছে, কীভাবে সন্ত্রাসীরা বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা করার পরিকল্পনার অংশ হিসাবে একটি ইহুদি লক্ষ্য এবং অন্যান্য স্থান বেছে নিয়েছিল।

জিহাদিরা ২০০৮ সালের নভেম্বরে ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে শহর জুড়ে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যবহার করেছিল। এতে ১৬৬ জন প্রাণ হারিয়েছিল এবং ৩০০ জনেরও বেশি আহত হয়৷ 

ইত্তেফাক/এসএ