ডিআইইউ-তে নবীন বরণ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ২২:৫৬

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে  নবীন বরণ অনুষ্ঠিত হয়।  

শনিবার  (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে নতুন দুটি ব্যাচের নবীন বরণ আয়োজন করা হয়৷ 

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে থাকায় এতদিন শিক্ষা কার্যক্রম অনলাইনে চলছিল। সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে গত ১লা নভেম্বর থেকে সশরীরে শিক্ষা-কার্যক্রম শুরু করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

নবীন বরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. হাফিজ মোঃ হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আব্দুল বাসেদ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড  ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ড. এ টি এম মাহবুবুর রহমান সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন একই  বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তাহজীব উল ইসলাম, সহকারী অধ্যাপক জাহানারা আক্তার ও আনিসুর রহমান প্রামানিক।

ইত্তেফাক/এসটিএম