রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আজ রবিবার (১৯ ডিসেম্বর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, শনিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে রবিবার (১৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৬ হাজার ২৬ পিস ইয়াবা, ১৭২ গ্রাম হেরোইন ও ২৫ কেজি ৬৫৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।
