দেশে সবার আগে করোনার বুস্টার ডোজ টিকা নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে দেশে প্রথম করোনা টিকা নিয়েছিলেন এই নার্স।
এরপর টিকার বুস্টার ডোজ নিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের প্রথম ব্যক্তি হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নেন রুনু বেরুনিকা কস্তা।
ইত্তেফাক/কেএইচ
