যশোরে ছুরিকাঘাতে সাব্বির (২০) নামে এক চা দোকানিকে হত্যা করেছে সন্ত্রাসীর। রবিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
সাব্বির (২০) ওই এলাকার আকবর আলীর ছেলে। পূর্ব বিরোধের জের ধরে সাব্বিরকে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, দুপুর ১২টার দিকে সাব্বির ও তার বন্ধুরা বাস টার্মিনাল এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ সন্ত্রাসীরা সেখানে গেলে সাব্বিরের বন্ধুরা সটকে পড়েন। একা পেয়ে সন্ত্রাসীরা সাব্বিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে সাব্বিরকে হত্যা করা হতে পারে। হত্যায় জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে।

জবি শিক্ষার্থী মিতুকে চাপা দেওয়া ট্রাকের চালক গ্রেফতার