আলাদীনের প্রদীপের কাছে টাকা ফেরত চেয়ে মানববন্ধন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬:৪০

আলাদীনের প্রদীপ ইকমার্সের কাছে টাকা ফেরত চেয়ে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির মার্চেন্ট ও গ্রাহকরা। রবিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়ে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে উদ্যোক্তারা লকডাউনের কঠিন সময়ে কীভাবে তারা আলাদীনের প্রদীপে বিক্রেতা হিসেবে যাত্রা শুরু করেছিলেন এবং পরে এসে কীভাবে ভোগান্তির শিকার হচ্ছেন তা তুলে ধরেন। এসময় তারা আলাদীনের ফ্রিজ করে রাখা ব্যাংক অ্যাকাউন্ট দ্রুত আনফ্রিজ করে দেয়ার দাবি জানান।

এসময় তা্রা আটটি দাবি জানান। এগুলো হচ্ছে,

১. অ্যাকাউন্ট আনফ্রিজ করে অতি দ্রুত সেলার পেমেন্ট দেওয়া।
২. গেটওয়ে থেকে নির্দিষ্ট সময় পর পর টাকা রিলিজ করা।
৩. অতি দ্রুত মার্চেন্টদের পেমেন্ট দেয়ার ব্যবস্থা নেওয়া হোক।
৪. ছোট উদ্যোক্তাদের কষ্টের টাকা আটকে রেখে ভবিষ্যতে দেশে উদ্যোক্তা তৈরির পথে বাধা তৈরি না করা।
৫. শিক্ষার্থী বান্ধব ই-কমার্স আলাদীনের প্রদীপে স্টুডেন্ট উদ্যোক্তাদের কষ্টের বিনিয়োগ কৃত টাকা যত দ্রুত সম্ভব বাণিজ্য মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংককে ফেরত দেওয়ার কার্যক্রম শুরুর নির্দেশ প্রদান করা।  
৬. প্রয়োজনে আলাদীনকে গোয়েন্দা বিভাগের বিশেষ নজরে রেখে পেমেন্ট করা।
৭. ই-কমার্সের দায়িত্ব প্রাপ্ত প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের মধ্যে একটা সুষ্ঠু সমন্বয় থাকাটা জরুরি। কেননা সমন্বয়ের অভাবে কালক্ষেপণ হয় বেশি, এক্ষেত্রে দায়িত্বে অবহেলার একটা প্রচেষ্টা থাকে।
৮. ই-কমার্সের মার্চেন্ট/ভেন্ডরদের সেলার পেমেন্টের নিরাপত্তা নিশ্চয়তার জন্য কাস্টমারদের ন্যায় দ্রুত নীতিমালা প্রণয়ন করা।

ইত্তেফাক/এসএ