সখীপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে শওকত-জয়

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৭:৫৩

সখীপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদারকে সভাপতি ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়কে সাধারণ সম্পাদক করে রবিবার সন্ধ্যায় কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম। 

এর আগে রবিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। 

রবিবার উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সম্মেলনে কুতুব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এছাড়া সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কাজিম উদ্দিন ধনু এমপি, তানভীর হাসান ছোটমনি এমপি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, প্রকৌশলী আতাউল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।  

ইত্তেফাক/এসআই