স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ন্যাশনাল ক্যাডেট কোরের সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ২১:২৫

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে ভারত ও মালদ্বীপ থেকে আসা ন্যাশনাল ক্যাডেট কোরের অফিসার ও ক্যাডেটদের সম্মানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ এএফএমআই-এর মেজর জেনারেল এম সামসুল হক অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।

অনুষ্ঠানে বিএনসিসি ক্যাডেটদের পাশাপাশি ভারত ও মালদ্বীপের ক্যাডেটরা নাচ, গান ও মনোমুগ্ধকরা ডিসপ্লে পরিবেশন করেন। 

এছাড়াও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/জেডএইচডি