ইউপি নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আওয়ামী লীগের

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৭:২৫

৬ষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি দেশের ২১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত ষষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। 

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে ও কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। 

 

ইত্তেফাক/এমএএম