নেত্রকোনার মদনে বাড়ির পেছনে মগড়া নদীতে গোসল করতে গিয়ে সোনামনি (৯) নামে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে শিক্ষার্থীটি তার অন্যান্য সাথীদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে স্রোতের তোড়ে ডুবে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মদন ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হাসানূজ্জামান শাহীন।
সে উপজেলার পরশখিলার কুমারীকোনা গ্রামের রতন মিয়ার মেয়ে ও পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। শিশুটি উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।
মদন ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হাসানূজ্জামান শাহীন বলেন, আমাদের মদনে কোন ডুবরী দল নেই। কিশোরগঞ্জ থেকে ডুবরী দল আসতেছে কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসবে। আসলেই দ্রুত উদ্ধার কার্যক্রম চালাব।
